| 8945429120439 | Brand: Mehendi By Mimi | Category: Hair Care |
| Sku | 8945429120439 |
| Brand | Mehendi By Mimi |
| Category | Hair Care |
| Unit | 50 (gm) |
| Variation | No |
| Refundable | No |
উপকারিতাঃ
ব্ল্যাক হারবাল হেনা সাদা চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে সহায়তা করে। নারী ও পুরুষ উভয়ের জন্য উপযোগী এই হেয়ার কেয়ার উপাদান চুলকে আরও সুন্দর, উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলে। নিয়মিত ব্যবহারে সাদা চুল ঢেকে চুলের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে সহায়ক।
ব্যবহারবিধিঃ
প্রথমে চুল ভালোভাবে আঁচড়ে নিন, যেন কোনো জট না থাকে।
একটি পরিষ্কার পাত্রে প্রয়োজনমতো ব্ল্যাক হেনা পাউডার নিয়ে পরিমাণমতো পরিষ্কার পানি মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
ব্রাশ এর সাহায্যে পেস্টটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে লাগান।
৩০–৪৫ মিনিট অপেক্ষা করুন। আরও গাঢ় রঙের জন্য প্রয়োজন অনুযায়ী কিছুটা বেশি সময় রাখতে পারেন।
নির্ধারিত সময় শেষে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রয়োজনে শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
উপাদান ঃ
হেনা পাউডার, আমলা, রিঠা , শিকাকাই, ব্রাহ্মী, ভৃঙ্গরাজ, নিম, মেথি, জবা , অ্যালোভেরা, PPD (Para-Phenylenediamine)।
সতর্কতা:
* শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।
* ব্যবহারের পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।
* চোখে বা মুখে প্রবেশ করলে দ্রুত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কোনো ধরনের অ্যালার্জি, জ্বালাপোড়া বা অস্বস্তি অনুভূত হলে ব্যবহার বন্ধ করুন।
* শিশুদের নাগালের বাইরে রাখুন।
* শুষ্ক ও ঠান্ডা স্থানে, সরাসরি সূর্যালোক থেকে দূরে সংরক্ষণ করুন।
Copyright ©2026 Mehendi By Mimi Developed by: Smart Software Ltd